,

ফ্যাশন হাউজ বন্ধ করে দিচ্ছেন ইভানকা ট্রাম্প!

news-image

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প নিজের ফ্যাশন ব্র্যান্ডের ব্যবসা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি বিক্রি কমে যাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আজ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়।

ইভানকা ট্রাম্পের ব্র্যান্ড নারীদের পোশাক, জুতা, হ্যান্ডব্যাগ ও অন্যান্য সামগ্রী বানিয়ে থাকে। তবে ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় তার ফ্যাশন ব্র্যান্ডের পণ্য বেশ ভালোই বিক্রি হয়েছে। নির্বাচনের পর রাজনৈতিক বিতর্কের মধ্যে সেই চিত্র পুরোই বদলে যায়। ট্রাম্পের সমর্থকরা তার সমর্থনে ইভানকার ফ্যাশন ব্র্যান্ডের পণ্য ঠিকই কিনেছেন। তবে ট্রাম্পবিরোধীরা এসব পণ্য বয়কটের ঘোষণা দেন।

এদিকে, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, এক বছরে ট্রাম্পের মেয়ে ইভানকা ও জামাতা জ্যারেড কুশনারের সম্পদ সাড়ে তিন গুণ বেড়েছে। খবরে বলা হয়, ২০১৭ সালে কুশনারের মোট সম্পত্তি ছিল ১৭৪ মিলিয়ন ডলার। তা বেড়ে এই বছর হয়েছে ৭১০ মিলিয়ন মার্কিন ডলারে। বছর ঘুরতে না ঘুরতে সম্পদের দীর্ঘ তালিকায় ২০১৭ সালে ইভানকার ট্রাম্পের ৫৫ মিলিয়ন ডলার এক লাফে দাঁড়িয়েছে ৭৫ মিলিয়ন ডলারে।

রিপোর্টে বলা হচ্ছে রিয়েল স্টেট, ফ্যাশন এবং বিনোয়োগ প্রতিষ্ঠান বাদেও ইভানকারের আয়ের উৎস অনেক। তবে ইভানকা ও জামাতা জ্যারোড কুশনারের সম্পদের সঠিক অংকটা কোথাও সুনির্দিষ্ট করে দেয়া নাই। অনেক জায়গায় আছে ১ লাখ ডলার থেকে ১০ লাখ ডলারের মধ্যে। এই সম্পদের দীর্ঘ হিসেব ৫ কোটি ডলার পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর