,

আম নিয়ে যত অজানা তথ্য

news-image

লাইফস্টাইল ডেস্ক: আমকে বলা হয়ে থাকে ফলের রাজা। রসে ভরা এ ফলটি ছাড়া যেন গ্রীষ্মকাল কল্পনাই করা যায় না। আলেকজান্ডার থেকে শুরু করে মুঘল সম্রাট জাহাঙ্গীর- সকলেরই আমপ্রীতির গল্প আমরা কিছু না কিছু শুনে এসেছি। ভারতীয় পত্রিকা এনডিটিভি অনলাইনের বরাতে আমরা আজ জানবো আম সম্পর্কে অজানা কয়েকটি তথ্য।
১. আম ভারতের অন্যতম প্রাচীন ফল। অনেকেই দাবি করেন পাঁচ হাজার বছর আগে ভারতে প্রথম আম উৎপাদন হয়। প্রায়ই শোনা যায়, মিয়ানমার সংলগ্ন ভারতের উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চল আমের প্রধান উৎসস্থল।
২. বৌদ্ধ ধর্মাবলম্বীরা আম অত্যন্ত পছন্দ করেন। আম তারা পবিত্র বলে মনে করেন। কারণ তাদের ধারণা গৌতম বুদ্ধ প্রায়ই আম বাগানে বিশ্রাম নিতেন। বৌদ্ধ সন্ন্যাসীরা তাদের দীর্ঘ অভিযানের সময় নিজেদের সঙ্গে আম বহন করেন।
৩. সুস্বাদু এই ফল অ্যালেকজান্ডার দ্য গ্রেটেরও অত্যন্ত পছন্দ হয়েছিল। গ্রিসে ফেরত যাওয়ার সময় তিনি বেশ কিছু আম সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন।
৪. দক্ষিণ ভারতে তামিল ভাষায় আমকে আম-কায় নামে অভিহিত করা হত। পরবর্তীকালে তা মাম-কায় নামে পরিচিত হয়। তারপর তার নাম হয় মাঙ্গা। পর্তুগিজরা শেষমেশ ‘ম্যাঙ্গো’ নামকরণ করে যা পরবর্তীকালে বিখ্যাত হয়।
৫. হিন্দু শাস্ত্রে আম সম্পর্কে বিভিন্ন গল্পের প্রচলন আছে। অন্যতম এক প্রাচীন পুরাণে সূর্য দেবতার কন্যা হিসেবে আমকে চিহ্নিত করা হয়েছে।
৬. ‘এ হিস্টোরিকাল ডিকশনারি অব ইন্ডিয়ান ফুড’ বই অনুসারে পর্তুগিজরা প্রথম আমের চাষ শুরু করেন। তারপর তারা ফেরত যাওয়ার সময় আমের বীজ সংগ্রহ করে নিয়ে যান এবং বিভিন্ন দেশে তা ছড়িয়ে দেন। এভাবেই দেশে-বিদেশে আমের ফলন শুরু হয়।
৭. মুগল সাম্রাজ্যে আম শুধুমাত্র রাজ পরিবারের বাগানেই চাষ করার অনুমতি ছিল। তারপর সম্রাট শাহজাহান রাজ পরিবারের বাইরে আমের চাষ করার অনুমতি দেন। সম্রাট জাহাঙ্গীরও আমের অত্যন্ত ভক্ত ছিলেন।
৮. আমের অন্যতম বিখ্যাত প্রজাতি ল্যাংড়া আমের নামকরণের পিছনে বেনারসের এক খোঁড়া চাষির অবদান আছে। তার বাড়ির উঠোনে এই আমের ফলন হতে দেখে স্থানীয় বাসিন্দারা আমের নামকরণ করেন ল্যাংড়া।
৯. প্রাচীন ভারতে আমকে সমৃদ্ধির প্রতীক হিসেবে মনে করা হতো। ফলে রাজা-বাদশারা রাস্তার ধারে ধারে আম গাছ লাগাতেন বলে পরিব্রাজক হিউ-এন-সাং-এর লেখা থেকে জানা যায়।
১০. পারস্য দেশের কবি আমির খসরু আমকে ভারতের সেরা ফলের আখ্যা দিয়েছেন।
১১. ভারত ছাড়াও পাকিস্তান ও ফিলিপাইনের জাতীয় ফল আম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর