,

রাতে সীমান্তে দেখামাত্র বাংলাদেশিদের গুলি করবে বিজিবি

news-image

নিউজ ডেস্ক : যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বিজিবি। মঙ্গলবার রাত ১০টায় রুদ্রপুর সীমান্তে বসবাসরত গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সর্বোচ্চ সতর্কাবস্থা জারির বিষয়টি জানানো হয়।

রাতে সীমান্তে যে কাউকে দেখামাত্র গুলি করার নির্দেশনা দেয়া হয়েছে। কারফিউ জারির পর থেকে রাত ১০টার পরে দোকানপাট বন্ধ ও রাস্তাঘাটে লোকজন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

রুদ্রপুর বিওপির বিজিবি নায়েব সুবেদার মোস্তফা কামাল ও হাবিলদার সৈয়দ মিরাজ জনগণের উদ্দেশে এ ঘোষণা দেন। তারা জানান, ভারতের আংরালী সীমান্তে বিএসএফের ওপর বাংলাদেশি গরুর রাখালরা হামলা করায় বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানয়ে কড়া প্রতিবাদ করলে বিজিবি এ নির্দেশনা জারি করেন।

ফলে আজ ভারত থেকে এই সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীরা রাত ১০টার পর ভয়ে কেউ বাইরে বের হচ্ছে না। এছাড়া রুদ্রপুর সীমান্তের ওপারে বিএসএফকেও সর্বোচ্চ সতর্কাবস্থায় দেখা গেছে।

২১ বিজিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান, বাংলাদেশি গরুর রাখালরা বিএসএফ জোয়ানদের ওপর হামলা চালালে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএসএফের প্রতিবাদের কারণে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর