,

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ

news-image

২০১২ সালের পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ১৫ নভেম্বর ঢাকা পৌঁছে ২৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে ক্যারিবীয়রা। এক মাসের বেশি লম্বা এই সফরে বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। সফরে প্রস্তুতিমূলক একটি দুই দিনের এবং একটি ওয়ানডে ম্যাচও আছে। ঢাকার পাশাপাশি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও সিলেটে।

দুই টেস্টের সিরিজে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টের ভেন্যু ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি মিরপুরে হলেও শেষটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটির ভেন্যুও সিলেটে। আর শেষ দুটি ম্যাচ মিরপুর শেরেবাংলায়।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

তারিখ

ম্যাচ

ভেন্যু

২২-২৬ নভেম্বর

প্রথম টেস্ট

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

৩০ নভেম্বর – ৪ ডিসেম্বর

দ্বিতীয় টেস্ট

শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম

৯ ডিসেম্বর

প্রথম ওয়ানডে

শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম

১১ ডিসেম্বর

দ্বিতীয় ওয়ানডে

শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম

১৪ ডিসেম্বর

তৃতীয় ওয়ানডে

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

১৭ ডিসেম্বর

প্রথম টি–টোয়েন্টি

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

২০ ডিসেম্বর

দ্বিতীয় টি–টোয়েন্টি

শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম

২২ ডিসেম্বর

তৃতীয় টি–টোয়েন্টি

শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর