,

সংসার শুরু লাক্সের সামিয়ার

news-image

বিনোদন প্রতিবেদক: রোজার ঈদে মুক্তি পায় লাক্স তারকা সামিয়ার নতুন ছবি ‘কমলা রকেট’। তাঁর জীবনের প্রথম সিনেমা এটি। প্রথম সিনেমা মুক্তির পর এবার সংসার শুরুর খবরও দিলেন। গতকাল মঙ্গলবার রাজধানীর ফ্যালকন মিলনায়তনে অনুষ্ঠিত হয় সামিয়া সাঈদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এখানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন সামিয়ার বন্ধু, অভিনয়জগতের অনেকেই।

এ বছরের ১৮ এপ্রিল একেবারে পারিবারিকভাবে বিয়ের কাজটি সেরে নেন সামিয়া সাঈদ। পাত্র আবু সাফাত চৌধুরী নাটক ও বিজ্ঞাপনের নির্বাহী প্রযোজক হিসেবে ক্যামেরার পেছনে কাজ করেন।

বিয়ের আগে থেকেই সামিয়া ও সাফাতের পরিচয়। একে দুজন প্রেমের সম্পর্কই বলছেন। এরপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়েতে দুই পক্ষের সমর্থন ছিল।

সামিয়া জানান, স্বামী সাফাতের সঙ্গে তাঁর প্রথম পরিচয় ২০১০ সালে। এরপর ২০১২ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। ২০১৫ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা।

বর্তমানে শ্বশুরবাড়িতে আছেন সামিয়া। সংসারজীবনের শুরুতে সামিয়া বলেন, ‘বিয়ে মানুষের জীবনের অন্যতম একটা সুন্দর অধ্যায়। যাঁকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম, তাঁকেই পেয়েছি। ভালো-মন্দ মিলিয়েই মানুষের জীবন। সবকিছুকে পাশ কাটিয়ে যেন সুন্দর ও স্বাভাবিক জীবন যাপন করতে পারি, সবার কাছে সেই দোয়া চাইছি।’

সামিয়া বলেন, ‘বিয়ে করে অনেকেই অভিনয়জগৎ থেকে হারিয়ে যান। কিন্তু আমি নিয়মিত কাজ করতে চাই। শ্বশুরবাড়ি থেকে ‘মিডিয়ায় কাজ করা যাবে না’ এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তাই যে কাজটাই করব, অবশ্যই ভালো এবং মানসম্মত হতে হবে।’

‘লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১২’-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন সামিয়া সাঈদ। অনেকগুলো নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। উপস্থাপনায়ও দেখা গেছে তাঁকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর