,

মার্কিন পপ গায়িকা ও অভিনেত্রী ডেমি লোভ্যাটো হাসপাতালে

news-image

বিনোদন ডেস্ক : মার্কিন পপ গায়িকা ও অভিনেত্রী ডেমি লোভ্যাটোকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, ডেমি লোভ্যাটো তাঁর হলিউড হিলসের বাসায় অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পুরো ব্যাপারটি পুলিশ খতিয়ে দেখছে। বিবিসি থেকে জানা গেছে, অতিরিক্ত মাদকসেবনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর অবস্থা গুরুতর।

ডেমি লোভ্যাটোর আন্টি কেমি ডান সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ডেমি লোভ্যাটো গুরুতর অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন জনপ্রিয় এই সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী কেমন আছেন, সে ব্যাপারে কেমি ডান আর কিছু লিখেননি।

ডেমি লোভ্যাটোর ঘনিষ্ঠ বন্ধুদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক বছর ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ডেমি লোভ্যাটো। তিনি জোনাস ব্রাদার্সের সঙ্গে অনেকগুলো শো করেছেন। মানসিক অবসাদ তাঁকে ক্রমেই গ্রাস করেছে। তিনি যে অসুস্থ, তা তাঁর শোগুলো থেকেও বেশ বোঝা গেছে।

মাত্র ১৭ বছর বয়সেই মাদকে আসক্ত হয়ে পড়েন এই মার্কিন গায়িকা। তাঁর বয়স এখন ২৫। শুরু থেকেই তিনি কোকেন নিয়েছেন। তবে, ইদানীং তিনি হেরোইনে আসক্ত হয়ে পড়েছেন। ডেমির বাবা বেশির ভাগ সময় মদ্যপ থাকেন। বাবার এই অভ্যাস মাদকের ওপর তাঁর আসক্তি বেড়ে যাওয়ার ব্যাপারে ভূমিকা রেখেছে।

গান গাওয়ার পাশাপাশি ডেমি লোভ্যাটো অনেকগুলো চলচ্চিত্র ও টিভি সিরিজে অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর