,

তদন্ত প্রতিবেদন রিপোর্ট, কর্মকর্তারাই কয়লা চুরি করেছে

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির তদন্ত প্রতিবেদনের রিপোর্টের প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কয়লার হিসাবে গরমিল হওয়ার মানে চুরির ঘটনায় সব কর্মকর্তাই জড়িত।

বুধবার বিকালে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। প্রতিবেদন হাতে পাওয়ার পর নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, যেহেতু তদন্ত প্রতিবেদনে কয়লা খোয়া যাওয়ার সত্যতা পাওয়া গেছে সেহেতু কয়লা চুরি হয়েছে। এই চুরির ঘটনায় কারা জড়িত থাকতে পারে পুরো রিপোর্ট পড়েই এ ব্যাপারে কিছু বলতে পারবো। তবে যখন কোনো কর্মকর্তাই কয়লার হিসাব রাখেনি তাই আমি বলবো সব কর্মকর্তাই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে।

এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেদন এখনও পুরোটা পড়তে পারিনি। পুরোটা দেখে যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান ও পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন) প্রকৌশলী মো. কামরুজ্জামান সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর