,

টাকা জাদুঘরে কিউরেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস, প্রত্নতত্ত্ব অথবা মিউজিওলোজি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।

আবেদনকারীকে শিক্ষাজীবনে কমপক্ষে দুটি প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। তবে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

আবেদনের জন্য প্রার্থীকে কোনো বিশ্ববিদ্যালয়/জাদুঘরে কমপক্ষে ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনও বিষয়ভিত্তিক জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ৪টি গবেষণামূলক প্রকাশনা থাকতে হবে।

প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছর। চাকরির চুক্তির মেয়াদ দুই বছর। তবে উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে চুক্তি নবায়ন করা যেতে পারে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তির মাসিক বেতন সর্বসাকুল্যে দেড় লাখ টাকা। তবে চুক্তিভিত্তিক নিয়োগকালীন সময়ে তিনি কোনও বর্ধিত বেতন, ভাতা, আগাম, ইনক্রিমেন্ট, বোনাস, চিকিৎসা সুবিধা, পদোন্নতি বা অন্য কোন সুবিধা পাবেন না।

আগ্রহী প্রার্থীদেরকে মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০ এর ইমেইলে ([email protected]) আগামী ১৬ আগস্টের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর