,

ফাইভ-জি চালুতে প্রথম কাতারে থাকবে বাংলাদেশ : জয়

news-image

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে ফাইভ-জি সেবা নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রথম শ্রেণির দেশগুলোর কাতারেই থাকবে বলে জানান তিনি।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ফাইভ-জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ কথা জানান।

জয় বলেন, আওয়ামী লীগ সরকার আগামী মেয়াদে ক্ষমতায় এলে ফাইভ-জি সেবা চালু করবে। এখন বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশে ইন্টারনেটের দাম কম। আমাদের সঠিক পরিকল্পনা ও আওয়ামী লীগ সরকারের সফল পলিসির কারণে এটি সম্ভব হয়েছে।

তিনি বলেন, কম দামে ইন্টারনেট সেবা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে অন্যতম। গত ৫ থেকে ৬ বছরে এ দেশের ইন্টারনেট খরচ ৯০ শতাংশ কমে এসেছে।

জয় বলেন, ফাইভ-জি চালুর ক্ষেত্রে প্রথম শ্রেণির দেশগুলোর কাতারে থাকবে বাংলাদেশ। এ সময় এই সেবার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ১০ বছর আগে ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছিল বর্তমান সরকার। এতে নানা কর্মসূচিও হাতে নেয়া হয়েছিল। ফলে এ খাতে একের পর এক সাফল্য এসেছে।

তিনি বলেন, এর পর ছয় বছরের মধ্যে ওয়ান, টু, থ্রি ও ফোর-জি চালু করি, যা কোনো দেশ পারেনি। তখন ফোর-জি চালুতে যারা সহযোগিতা করেছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই ।

মোবাইল ফোন অপারেটর রবি, প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং বিটিআরসি যৌথভাবে পরীক্ষামূলক ফাইভ-জি প্রদর্শনীর আয়োজন করে।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত ফোর-জি বা চতুর্থ প্রজন্মের মোবাইল-ইন্টারনেট সেবার লাইসেন্স গ্রহণের পর গ্রামীণফোন, বাংলালিংক, রবি এ সেবা চালু করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর