,

পাকিস্তানে নির্বাচনে ভোটগ্রহন শুরু

news-image

পাকিস্তানে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। এবারই প্রথম ১০ ঘন্টাব্যাপী ভোটগ্রহণ চলবে। পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ২৭২টি আসন এবং প্রাদেশিক পরিষদের ৫৭৭টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

পাকিস্তানের বিভিন্ন প্রান্তে ৮৫ হাজার বুথ বসানো হয়েছে। ১০ কোটি ৫০ লাখ বৈধ ভোটার মোট দুটি করে ভোট দেবেন। একটি জাতীয় পরিষদের জন্য অপরটি প্রাদেশিক পরিষদের জন্য।

পাকিস্তানের চারটি প্রদেশে মূল লড়াইটা হবে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর মধ্যে। তবে দুর্নীতির দায়ে জেলে থাকায় নির্বাচনে অংশ নিতে পারছেন না নওয়াজ শরিফ। তার ভাই শাহবাজ শরিফ নির্বাচনে লড়াই করছেন।

প্রায় দুই দশক আগে রাজনীতিতে প্রবেশ করেছেন সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান। কিন্তু আজকের নির্বাচনে পিটিআই প্রধান ইমরানের বিজয়ী হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। অভিযোগ উঠেছে, পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী নির্বাচনে ইমরানের জয়ের জন্য আগে থেকেই ছক কষে রেখেছে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর