,

ঢাকার ‘জ্যাম’-এ ঋতুপর্ণা

news-image

বিনোদন প্রতিবেদক : নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি থেকে নির্মিত ছবির মহরত অনুষ্ঠানে গতকাল হাজির হয়েছিলেন কোলকাতার নায়িকা ঋতুপর্ণা। এর আগে বাংলাদেশেও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়ক মান্নার সঙ্গে জুটি বেঁধেও ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন ঋতুপর্ণা।

পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘জ্যাম’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ঋতুপর্ণা। গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে এই নায়িকার উপস্থিত থাকার কথা জানার পরই এমন গুঞ্জন শুরু হয়। তবে মহরত অনুষ্ঠানেও ঋতুপর্ণার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানান নির্মাতা।

অবশেষে সোমবার রাতেই নাকি পরিচালককে ছবিতে অভিনয়ের ব্যাপারে ইয়েস বলেছেন কোলকাতার আলোচিত এই নায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন নঈম ইমতিয়াজ।

‘জ্যাম’ ছবিতে চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমাকে দেখা যাবে। অন্যদিকে ঋতুপর্ণার বিপরীতে আরিফিন শুভর অভিনয়ের কথা রয়েছে। কিন্তু ‘জ্যাম’-এ ঋতুপর্ণা আটকা পড়লেও এখনও ছবিতে অভিনয়ের বিষয়ে সিদ্ধান্ত জানাননি আরিফিন শুভ। চিত্রনাট্য পড়েই তিনি সিদ্ধান্ত জানাবেন।

সম্প্রতি নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’-এ জুটি হিসেবে দেখা গেছে ঋতুপর্ণা-শুভ। এই সিনেমায় আরও অভিনয় করবেন মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, মিশা সওদাগর ও চম্পা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর