,

বাংলাদেশে পড়ুয়া নেপালি ছাত্রীদের নিয়ে মন্তব্য, মন্ত্রীর পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে পড়াশোনা করা নিজ দেশের ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্যের জেরে নেপালের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শের বাহাদুর তামাং পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক সংবাদ সম্মেলনে শের বাহাদুর তামাং পদত্যাগের ঘোষণা দেন।

২০ জুলাই এক অনুষ্ঠানে শের বাহাদুর তামাং বাংলাদেশের মেডিকেলে পড়তে আসা নেপালি ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়ুয়া নেপালি ছাত্রীরা সার্টিফিকেট অর্জনের জন্য নিজেদের সম্মান বিকিয়ে দিতে বাধ্য হন। ছাত্রীদের নিয়ে এমন মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে। মন্ত্রীর মন্তব্যের জেরে কাঠমান্ডু ও ঢাকা—উভয় স্থানে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদ জানান ঢাকায় পড়তে আসা নেপালের ছাত্রীরা। তিনি তাঁর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলতে থাকে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শের বাহাদুর তামাংকে সরে যেতে বলেন। এরপরই তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ান। তথ্যসূত্র: কাঠমান্ডু পোস্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর