,

‘ফিলিস্তিনিরা আল আকসার জন্য জীবন দিতে প্রস্তুত’

news-image

পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার পরিণতির পুরো দায়-দায়িত্ব যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ। দলটির সিনিয়র সদস্য খাদের হাবিব বলেছেন, আল আকসা মসজিদের জন্য কয়েক হাজার ফিলিস্তিনি শাহাদাৎ বরণ করেছেন, আহত হয়েছেন, কারাবরণ করেছেন। এই মসজিদের সুরক্ষায় তারা আরও বেশি কিছুও করতে প্রস্তুত। আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে আমরা নীরব থাকবো না।

আল আকসা মসজিদ রক্ষায় আরব ও মুসলিম উম্মাহ’র নেতাদেরও তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান ইসলামিক জিহাদের এই সিনিয়র সদস্য। ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক ছিন্ন করারও তাগিদ দেন তিনি।

খাদের হাবিব বলেন, ইসরায়েল আল আকসা মসজিদকে ইহুদিকরণের পরিকল্পনা করছে। কিন্তু ফিলিস্তিনিরা এমন কিছু মেনে নেবে না; তার জন্য যত মূল্যই দিতে হয়। আল আকসা বিশুদ্ধ ইসলামিক ও আরব স্থাপনা হিসেবেই অক্ষুণœ থাকবে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর