,

লাওসে জলবিদ্যুৎ বাঁধ ধসে নিখোঁজ শতাধিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লাওসে একটি জলবিদ্যুতের বাঁধ ধসে শতাধিক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এবিসি লাওস নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পূর্বের আত্তাপিউ প্রদেশের সান সাই জেলা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে কর্মকর্তারা নৌকা নিয়ে গেছেন। এ ব্যাপারে সংবাদমাধ্যমটি বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি।

সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, নদীর একটি তীর উপচে দ্রুত গতিতে পানি প্রবেশ করছে এবং গ্রামবাসীকে নীরবে তা দেখতে হচ্ছে।

লাওস নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার রাতে বাঁধটি ধসে পড়ে এবং ছয়টি গ্রাম বন্যায় প্লাবিত হয়।‘বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে এবং শতাধিক লোক এখনো নিখোঁজ রয়েছে’ বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ছয় হাজার ৬০০ এর বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। শিপিয়ান-শি-নামের ওই বাঁধটি কী কারণে ভেঙ্গে পড়েছে তা জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর