,

টি-টোয়েন্টি দলে যোগ দিতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন সৌম্য-আরিফুল

news-image

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। এরপর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টিতে দরকার পড়বে সৌম্য সরকার আর আরিফুল হককে। সেজন্য দলের সঙ্গে যোগ দিতে আজ রাতেই ঢাকা ছাড়ার কথা এই দুজনের।

সৌম্য, আরিফুল ওয়েস্ট ইন্ডিজ যাবেন। অন্যদিকে ওয়ানডে সিরিজ শেষ করে ফিরে আসবেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত আর এনামুল হক বিজয়। তারা কেউই টি-টোয়েন্টি দলের সদস্য নন।সৌম্য-আরিফুলের আগেভাগেই দেশ ছাড়ার বিষয়ে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘তারা আজ রাতেই দেশ ছাড়ছে। তারা দুজনই আমাদের টি-টোয়েন্টি সেট আপের অংশ। তাদের এখনই পাঠানো হচ্ছে, যাতে করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে।’

ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা ভুলে যাওয়ার মতোই হয়েছিল বাংলাদেশের। দুই ম্যাচের টেস্ট সিরিজে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি টাইগাররা। তবে ওয়ানডে সিরিজে দারুণভাবে ছন্দে ফিরেছে মাশরাফি বিন মর্তুজার দল। সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারিয়ে শুভসূচনা করেছে সফরকারিরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর