,

‘দহন’ নয়, ঈদে মুক্তি পাবে ‘বেপরোয়া’

news-image

বিনোদন ডেস্ক: সিয়াম-পূজা চেরি অভিনীত ‘দহন’ ছবিটি নির্মাণাধীন। গেল জুন মাসে রায়হান রাফী পরিচালিত এ ছবির শুটিং শুরু হলে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে ঘোষণা এসেছিল ‘দহন’ ঈদুল আজহায় মুক্তি টার্গেট করে নির্মিত হচ্ছে। তবে আজ (মঙ্গলবার) দুপুরে জাজ কর্ণধার আবদুল আজিজ বললেন, ঈদে ‘দহন’ মুক্তির সম্ভাবনা নেই। এর পরিবর্তে ‘বেপরোয়া’ মুক্তি পাবে।

আবদুল আজিজ আরও বলেন, ‘দহন’ সামাজিক থ্রিলার গল্পের ছবি। এতে প্রচুর ভিএফএক্সের কাজ রয়েছে। নিখুঁতভাবে সেগুলো করতে হলে লম্বা সময়ের প্রয়োজন। ঈদের আগে ‘দহন’র শুটিং শেষ করতে পারলেও ভিএফএক্সের কাজ শেষ করা সম্ভব হবে না। শুধু ভিএফএক্স নয়, পোস্ট প্রডাকশনের আরও কাজ রয়েছে। সেগুলো করতেও সময় লাগবে। তাই ‘দহন’ সরিয়ে ‘বেপরোয়া’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। গতকাল ‘বেপরোয়া’র ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এই ছবিটা মুক্তির জন্য প্রস্তুত আছে।

‘বেপরোয়া’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রোশান ও ববি। পরিচালনা করেছেন কলকাতার মসলাদার বাণিজ্যিক ছবির সুপারহিট নির্মাতা রাজা চন্দ। গেল বছর এই ছবির বেশিরভাগ শুটিং হয়েছিল ভারতের তেলেঙ্গানা রাজ্যের রামুজি ফিল্ম সিটিতে। আসন্ন ঈদে ‘বেপরোয়া’ মুক্তি পাবে খবরটি নিশ্চিত করেছেন নায়ক রোশান নিজেও।

উচ্ছ্বাস ভরা কণ্ঠে তিনি বলেন, ‘বেপরোয়া’ ঈদুল আজহায় মুক্তি পাবে। জাজ থেকে মুক্তির জন্য গ্রিন সিগন্যাল পেয়েছি। ঈদে মুক্তির লক্ষে ৩০ জুলাই পোস্টারের জন্য শুট করবো। তিনি বলেন, তিনটি গানের শুটিং বাকি আছে। আগামী ৫ আগস্ট এর শুটিংয়ে থাইল্যান্ড যাবো আমি এবং ববি। গান করলেই শেষ।

২০১৬ সালের ঈদে জাজ প্রযোজিত ‘রক্ত’ ছবির মাধ্যমে পরীমনির নায়ক হয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল রোশানের। এরপর এই নায়ক অভিনীত ‘ধ্যাততেরিকি’ এবং ‘ককপিট’ (কলকাতা) নামের দুটি ছবি মুক্তি পায় পরের বছর। আগামী ঈদে মুক্তি পাবে তার অভিনীত চতুর্থ ছবি ‘বেপরোয়া’।

এ প্রসঙ্গে রোশান বলেন, বেপরোয়া ঈদে মুক্তি পাওয়ার মতো ছবি। এতদিন মুক্তি পায়নি কারণ, বড় একটি উৎসব খোঁজা হচ্ছিল। আমার প্রথম ছবি ‘রক্ত’র চেয়ে হাজার গুণ ভালো ছবি ‘বেপরোয়া’। বড় বাজেট, ভালো নির্মাতা, দুর্দান্ত মেকিং, মারকাটারি অ্যাকশন, রোমান্স সবকিছুই আসছে এই ‘বেপরোয়া’ তে। আমি বিশ্বাস করি ঈদে খুব ভালো চলবে ‘বেপরোয়া’।

‘বেপরোয়া’ ছবির জাঁকজমকপূর্ণ মহরত অনুষ্ঠিত হয় গেল বছর ২৭ আগস্ট রাজধানীর সোনারগাঁও হোটেলে। রোশান-ববি ছাড়াও ছবিতে অভিনয় করছেন শহিদুল আলম সাচ্চু, কাজী হায়াৎ, কমল, রেবেকা, চিকন আলী প্রমুখ। ‘বেপরোয়া’ কোনো যৌথ প্রযোজনার ছবি নয়, এককভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর