,

অবতরণের সময় ফেটে গেল থাই এয়ারওয়েজের চাকা

news-image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ফেটে গেছে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) উড়োজাহাজের একটি চাকা। তবে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে এবং এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন।

বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) উড়োজাহাজটি ব্যাংকক থেকে রওনা হয়। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু উড়োজাহাজটি ১২টা ১৮ মিনিটে অবতরণ করে।

‘অবতরণের সময় রানওয়েতে পানি জমে থাকায় উড়োজাহাজটি রানওয়ের একটু পাশে অবতরণের চেষ্টা করে। ফলে এর একটি চাকা ফেটে যায়। চাকা ফেটে গেলেও এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন’- বলেও জানান তিনি। তবে উড়োজাহাজে কতজন যাত্রী ও ক্রু ছিল তা তিনি বলতে পারেননি।

প্রত্যক্ষদর্শী বেসরকারি একটি বিমান সংস্থার কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘বিমানবন্দরে আমরা নিজেদের একটি ফ্লাইটের ইন্সপেকশন করছিলাম, তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। হঠাৎ দেখি উড়োজাহাজটি অস্বাভাবিকভাবে ল্যান্ড করলো।’

‘দেখে মনে হয়েছিল, হয়তো কোনো কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণ করেছে’- যোগ করেন তিনি।

ওই ঘটনার পর দুপুর ১২টা ২০ মিনিট থেকে ২টা ৩৩ মিনিট পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়। উড়োজাহাজটি সরিয়ে নেয়ার পর রানওয়ের কার্যক্রম স্বাভাবিক হয়। বিমানবন্দরের পরিচালক আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর