,

সারাকে নিয়ে চিন্তায় সাইফ

news-image

‘সারার ব্যাপারে আমি নিশ্চিত। বলিউডে ওর ডেবিউ হবে দমদার। এর জন্য আমি একেবারেই চিন্তা করছি না।’ মেয়ে সারা আলি খানের বলিউড ডেবিউ নিয়ে এবার এমনই জানালেন বাবা সাইফ আলি খান।‘কেদারনাথ’ দিয়ে বলিউডে ডেবিউ করছেন সাইফ-কন্যা। পরিচালক অভিষেক কাপুরের এই সিনেমায় সারার বিপরীতে রয়েছেন সুশান্ত সিং রাজপুত। শুটিং শুরু হওয়ার পর পরই ‘কেদারনাথ’ নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন সারা। এমনকী, আদালত পর্যন্ত ছুটতে হয় তাকে। শেষ পর্যন্ত ‘কেদারনাথ’-এর শুটিং আবার নতুন করে শুরু হওয়ার পর, স্বস্তি পান সারা।

অন্যদিকে শুধু ‘কেদারনাথ’ নয়, এই মুহূর্তে সারা আলি খান ব্যস্ত ‘সিম্বা’ নিয়েও। পরিচালক রোহিত শেঠির এই সিনেমায় রণবীর সিং-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সইফ-কন্যা। সবকিছু মিলিয়ে বলিউডে প্রবেশের সময়েই সইফ-কন্যা যে পর পর ধামাকা করতে চলেছেন, তা নিয়ে এক প্রকার নিশ্চিত বি টাউনের একাংশ।

শুধু সইফ নন, সারার বলিউড ডেবিউ নিয়ে উচ্ছ্বসিত কারিনা কাপুর খানও। বলিউডে পা রাখার সময় সারার যাতে কোনও অসুবিধার মধ্যে পড়তে না হয়, তার জন্য নিজে থেকেই ব্যবস্থা করেছেন বেবো বেগম। নিজের মেকআপ আর্টিস্ট পম্পিকেই দিয়েছেন সারার দায়িত্ব। অর্থাৎ, ‘সিম্বা’-র জন্য পম্পি যাতে সারাকে এক্কেবারে ‘পিকচার পারফেক্ট’ করে দেন, নিজের মেকআপ আর্টিস্টকে সেই নির্দেশই দিয়েছেন বেগম সাহেবা। সাইফের প্রথম পক্ষের স্ত্রী অমৃতার সঙ্গে কারিনার তেমন কোনও সম্পর্ক না থাকলেও, সারার উপর যাতে সেই প্রভাব না পড়ে, তার জন্য সচেষ্ট কারিনা কাপুর খান।

সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর