,

ইতালির মাটিতে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ!

news-image

স্পোর্টস ডেস্ক: মেসি-রোনাল্ডো দ্বৈরথ লা লিগার আকষর্ণীয় এক অধ্যায়, যা এখন আর দেখতে পারবেন না ফুটবল প্রেমীরা। কেননা ক্রিশিয়ানো রোনাল্ডো নয় বছরের সূতো ছিড়ে পা রেখেছেন তুরিনে। গায়ে চড়িয়েছেন জুভেন্টাসের জার্সি।

তাই বার্সেলোনার কান্ডারী লিওনেল মেসি বনাম রিয়াল মাদ্রিদের সিআরসেভেন যুদ্ধ আর দেখা হচ্ছেনা।তবে বিশ্বকাপ শেষে দলবদলের পালে নতুন হাওয়া দিল আরেকটি খবর। ইতালিতে নাকি পা রাখছেন মেসি! শোনা যাচ্ছে, ইন্টার মিলান মেসিকে নিতে আগ্রহী। খবরটি আচমকা সাড়া ফেলেছে মেসি ও রোনাল্ডো ভক্তকুলে।

তুতোস্পোর্ট নামে ইতালির এক পত্রিকার প্রথম পাতায় রোনাল্ডো ও মেসির ছবি দিয়ে এমন দাবিই করা হয়েছে।সেখানে বলা হয়েছে, ইন্টার মিলান ক্লাবের স্পনসররা মেসিকে আনার জন্য বড় অঙ্কের প্রস্তাব দিতে চলেছেন।ইন্টার মিলান যদি সত্যিই মেসিকে নিয়ে আসতে পারে, তবে লা লিগার মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ গড়াবে ইতালির মাঠে, যা সিরি আর আকর্ষণ বাড়াবে।

তবে একথা সবারই জানা, ২০২০-২১ মৌসুম পর্যন্ত মেসি বার্সেলোনার হয়ে খেলবেন বলে চুক্তিবদ্ধ রয়েছেন। ফলে মেসির বার্সা ছাড়ার সম্ভাবনা দেখছে না ফুটবলমহল।তবে বার্সা যদি ইতালির এ ক্লাবের কথা সাড়া দিয়ে মেসিকে ছেড়ে দিতে রাজি থাকে, তবে সিরি আতে ফুটবলপ্রেমীরা উপভোগ করবে এই প্রজন্মের দুই সেরা ফুটবলারের লড়াই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর