,

রাজস্থানে দুধের চেয়ে গোমূত্রের দাম বেশি

news-image

ভারতে রাজস্থানে গরুর দুধের পাশাপাশি গোমূত্রও বিক্রি হচ্ছে। বাজারে গোমূত্রের ব্যাপক চাহিদা থাকায় ভাগ্য খুলছে পশুপালকদেরও। গোমূত্রের চাহিদা এতটাই বেশি যে দুধের থেকেও তা বেশি দামে বিক্রি হচ্ছে। ‘হাইব্রিড গরুর মূত্র’ পাইকারী বাজারে লিটারপিছু ১৫-৩০ টাকা করে বিক্রি হচ্ছে। যেখানে গোরুর দুধের দাম লিটারপিছু ২২-২৫ টাকা।

খবরে বলা হয়, জয়পুরের কৈলেশ গুজ্জর গোমূত্র বিক্রি শুরু করার পর থেকে তার আয় অনেক বেড়ে গিয়েছে। দুধের পাশাপাশি গোমূত্র বিক্রিতে তাঁর উপার্জন ৩০% বেড়েছে বলে তিনি জানিয়েছেন। তার কথায়, ‘গরু আমাদের মা। কাজেই তার জন্য রাত জাগাটা কোনও ব্যাপার নয়।’অপর এক দুধ-বিক্রেতা ওম প্রকাশ মিশ্র বলেন, ‘আমি ৩০ থেকে ৫০ টাকায় এক লিটার গোমূত্র বেচি। গোমূত্রের চাহিদা এখন সাংঘাতিক।’

উদয়পুরে সরকার পরিচালিত কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মহারাণা প্রতাপ প্রতি মাসে জৈব কৃষি প্রকল্পে ৩০০-৫০০ লিটার গোমূত্র ব্যবহার করে। প্রতি মাসে তারা ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার গোমূত্র কেনে।উল্লেখ্য, জৈব কৃষকরা কীটনাশক হিসেবে গোমূত্র ব্যবহার করেন। এছাড়া অনেকে ওষুধ হিসেবে এবং ধর্মীয় বিশ্বাসের কারণে কেনে গোমূত্র। কৈলেশ জানালেন, গোমূত্র সংগ্রহ করার জন্য তিনি সারারাত জেগে বসে থাকেন, যাতে একটুও গোমূত্র মাটিতে পড়ে না-যায়। সূত্র : এই সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর