,

হাসপাতালে যেতে অস্বীকৃতি নওয়াজ শরীফের

news-image

অনলাইন ডেস্ক: হাসপাতালে যাবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কারাবন্দী নওয়াজ শরিফ। কারাগারেই তার চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন তিনি। গতকাল সোমবার নাম প্রকাশ না করার শর্তে দেশটির আদিয়ালা কারাগারের একজন কর্মকর্তা এ তথ্য জানান।

পাকিস্তানের জবাবদিহি আদালত গত ৬ জুলাই অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজ শরিফকে ১০ বছরের সাজা দেন। এর পর থেকে তিনি পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলার আদিয়ালা কারাগারে রয়েছেন।

গত রোববার নওয়াজ শরিফ অসুস্থ হয়ে পড়েন। তিনি হৃদরোগ ও কিডনির সমস্যায় ভুগছেন। তার স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা তাকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
কারাগারের ওই কর্মকর্তার বারাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নওয়াজের ব্যাপারে সরকার থেকে যা নির্দেশ দেওয়া হবে সেই অনুসারে জেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারেন।
পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিমস) একটি মেডিকেল বোর্ড গতকাল সোমবার কারাগারে নওয়াজ শরিফের স্বাস্থ্য পরীক্ষা করে।

মেডিকেল বোর্ডের একজন সদস্য ডনকে বলেন, ‘আমাদের কারাগারেই নওয়াজ শরিফের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল। তার রক্তে ইউরিয়ার মাত্রা প্রায় ৫০ শতাংশ ছিল এবং তিনি মারাত্মক পানিশূন্যতায় ভুগছিলেন।’
ওই চিকিৎসক আরও বলেন, ‘নওয়াজের বাইপাস সার্জারি হওয়ার পাশাপাশি ডায়াবেটিস থাকায় তিনি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। হৃদরোগ, কোলেস্টেরল, ডায়াবেটিস ইত্যাদি সমস্যায় তাকে প্রায় ১৫টি ওষুধ খেতে হয়। আজ মঙ্গলবারও বেশ কিছু পরীক্ষা করা হবে।’

নওয়াজকে হাসপাতালে স্থানান্তরের ওপর বাকি পরীক্ষা-নিরীক্ষা নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি।
আগামী ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়মের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে একই মামলায় নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও তার স্বামী ক্যাপ্টেন (অব.) সফদারকে এক বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তিনজনই এখন আদিয়ালা কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর