,

নওয়াজ শরীফ ভারতের স্বার্থ রক্ষায় কাজ করে : ইমরান

news-image

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ, ‘পিএমএল-এন’ ভারতের স্বার্থ সুরক্ষায় কাজ করে যাচ্ছে। নির্বাচনী প্রচারণার শেষ দিনে এক জনসভায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ(পিটিআই) প্রধান, সাবেক ক্রিকেটার ইমরান খান তার তীব্র প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফকে উদ্দেশ্য করে এসব অভিযোগ তোলেন।

ইমরান খান বলেন, নওয়াজ শরীফের দল সবসময়ই দেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। বিশেষ করে মুম্বাই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে এমন দাবিও করার অভিযোগ তোলেন নওয়াজের বিরুদ্ধে। আসন্ন নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে করাচির আসনে প্রতিদ্বন্দ্বীতা করা এ প্রার্থী সরাসরি নওয়াজের বিরুদ্ধে ভারতকে সমর্থনের অভিযোগও তোলেন। তিনি বলেন, পাকিস্তানে কোনো সুষ্ঠু নির্বাচন হোক তা চায়না ভারত। এ কারণেই নওয়াজকে সমর্থন করছে ভারত।

পাকিস্তানের সাধারণ জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচন, অন্যদিকে নির্বাচন পরিস্থিতিকে ঘোলাটে করে রাখতে ইচ্ছুক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ক্রীড়ানক হিসেবে কাজ করছে, যারা রোবট বানিয়ে রাখতে চায় দেশটিকে। তবে বর্তমানে এটি আর সম্ভব নয়। বরং প্রকৃত গণতন্ত্রের হাওয়া লেগেছে দেশটিতে, এমন মন্তব্যও করেন ইমরান খান। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর