,

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৭

news-image

ভিয়েতনামে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৭জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও কমপক্ষে সাতজন নিখোঁজ রয়েছে।

এবছর মৌসুমী ঝড় সোন তিনহ দুর্বল হয়ে আসলেও এর প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় উত্তর ভিয়েতনামের অনেক এলাকায় বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। রাজধানী হানোইয়ের আশেরপাশের বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে। সর্বশেষ বন্যা ও ভূমিধসে ইয়েন বাই প্রদেশের পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

এই বন্যায় প্রাণহানি ছাড়াও ১২ হাজারের বেশি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯০ হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি উত্তর ভিয়েতনামের সঙ্গে অন্যান্য এলাকার সড়ক যোগাযোগও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে, কর্তৃপক্ষ ও জনগণকে সামনের দিনে আরও বন্যা ও ভূমিধসের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী আগস্ট মাসে শুরু পর্যন্ত সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বিশাল উপকূলীয় অঞ্চল নিয়ে গঠিত ভিয়েতনামে প্রায় বিধ্বংসী ঝড় ও বন্যা দেখা দেয়। গত মাসেও ভিয়েতনামের উত্তরাঞ্চলের লাই চাও ও হা গিয়াং প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২৪ জনের মৃত্যু হয়। রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর