,

৪৬৩ অভিবাসনপ্রত্যাশী অভিভাবককে সন্তান ছাড়াই ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র!

news-image

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকৃত ৪৬৩ অভিবাসনপ্রত্যাশী অভিভাবক যারা এখন আর দেশটিতে নেই, তাদের সন্তানরা এখনো রয়ে গেছে। ফেডারেল সরকার ও আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন যৌথ আদালতে দায়েরকৃত এক নথিতে সোমবার এ তথ্য জানা যায়।

সরকার পক্ষের আইনজীবীরা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ৪৬৩ জন অভিবাসনপ্রত্যাশী অভিভাবকের কাছে আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের সন্তানদের ফেরত দিতে সরকার অপারগ। উল্লেখ্য, মার্কিন ফেডারেল আদালত বৃহস্পতিবারের মধ্যে সন্তানদের থেকে বিচ্ছিন্ন অভিভাবকদের কাছে তাদের সন্তান ফেরত দেওয়ার সময়সীমা বেঁধে দেন।

যদিও মামলার নথিতে বলা হয়নি যে ৪৬৩ জন অভিভাবক কেন যুক্তরাষ্ট্র ছেড়ে গিয়েছে। তবে, এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিলো, কিছু অভিভাবককে তাদের সন্তান ছাড়াই ফেরত পাঠানো হয়েছে।

মামলার নথি অনুযায়ী, সোমবার ৮৭৯জন অভিভাবকের কাছে তাদের সন্তান ফেরত দেওয়া হয়েছে। সোমবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, ৯১৭জন অভিভাবক হয় তাদের সন্তানকে ফেরত পাওয়ার যোগ্য নন অথবা তারা যে সন্তান ফিরে পাবার যোগ্য সে সম্পর্কে অবগত নন। রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর