,

নতুন যাত্রায় ঘুরে দাঁড়াচ্ছে পাটখাত

news-image

সোনালী আঁশ খ্যাত পাটের সোনালী ঐতিহ্য হারিয়ে যেতে থাকলেও ঘুড়ে দাঁড়াচ্ছে পাটখাত। গত নয় বছরে পাট রপ্তানি থেকে আয় বেড়েছে দ্বিগুণের বেশি। বিশ্বজুড়ে পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার বাড়ার পাশাপাশি সরকারের বহুমুখী উদ্যোগ একসময়ের প্রধান এই রপ্তানি খাতে পুনর্জাগরণ নিয়ে এসেছে।

সোনালী আঁশের খ্যাত হারিয়ে যেতে বসেছিল কিন্তু আবার ফিরে আসছে সেই সোনালী দিন। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের হিসেবে, দেশে এখন রেকর্ড পরিমাণ জমিতে পাট চাষ হচ্ছে। এছাড়া, দেশি জাতের পাটের জীবন রহস্য উন্মোচন এ খাতে এক বড় অর্জন।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিউট, বিজেআরআই এর পরিচালক মো. মুজিবুর রহমান বলেছেন, এরই মধ্যে ৪৯টি ভ্যারাইটি আমরা রিলিজ করেছি, ৪টি ভ্যারাইটি রিলিজের পর্যায়ে আছে। আমাদের জমি কম হলেও প্রোডাকশন কমেনি।

দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পে পাটের ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়ছে। পাট দিয়ে পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব ব্যাগ, পাট পাতার পানীয় তৈরিসহ নানা প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশে জুট মিল কর্পোরেশন, বিজেএমসি।

বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের পরিচালক মো. শাহেদ সবুর বলেছেন, এতদিন দেখা গেছে শুধু কটন থেকে বা কাঠ থেকে ভিসকস তৈরি হত, তবে এখন পাট থেকেও ভিসকস ফাইবার তৈরি করে আমরা পন্য তৈরি করতে পারছি।

রপ্তানী উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, ২০০৮-০৯ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে আয় ছিল প্রায় ৪২ কোটি ডলার। ২০১৭-১৮ অর্থবছরে তা দাঁড়িয়েছে ১০২ কোটি ডলারের বেশি। অর্থাৎ পাট ও জাত পণ্য রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি।

এর পেছনে রয়েছে পাটনীতি, বন্ধ পাটকল চালু, ম্যান্ডেটরি প্যাকেজিং আইন প্রণয়ন, জুট ডাইভারফিকেশন প্রমোশন সেন্টার প্রতিষ্ঠাসহ সরকারে নানা পদক্ষেপ।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন পুরোপুরি বাস্তবায়ন করা গেলে পরিবেশ রক্ষার পাশাপাশি পাটের সোনালী দিন ফিরে আসাও নিশ্চিত হবে বলে মনে করছেন শংশ্লিষ্টরা।

সূত্র : ডিবিসি নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর