,

নারিন্দার রাস্তা খুঁড়াখুঁড়িতে অচলাবস্থা

news-image

রাজধানীর ঢাকার নারিন্দা এলাকায় চারটি ওয়ার্ডে রাস্তা খুড়ে রাখা হয়েছে কয়েক মাস ধরে। রাস্তাগুলো চলাচলের অনুপযোগী থাকায় দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারন মানুষকে।

পুরান ঢাকা নারিন্দা এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা করতে তিন মাসের বেশি হল রাস্তা খুঁড়াখুঁড়ি ।
এক ভুক্তভোগি বলেন,অনেক দিন ধরে রাস্তা এভাবে পরে রয়েছে রাস্তা ঠিকঠাকও করে না,আমাদের চলা-যাতায়াত বহুত কষ্ট হইতেছে।
অনন্য আরেক ভুক্তভোগি বলেন, বৃষ্টি পরলে হয়তো মানুয় যাতায়াত করতে গেলে মানুষ পরে যায়। ব্যথা পায় এবং এক্সিডেন্ট হয়

একজন মহিলা ভুক্তভোগি বলেন, এটা যদি করে,তারাতারি করে তা হলে সবার জন্যই ভাল।
নারিন্দার ৪০,৪১,৪২ ও ৪৩ নং ওয়ার্ডে এ রাস্তার কাজের জন্য মানুষের চলাচলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, আমরা আশা করি যত তারাতারি সম্ভব রাস্তার কাজ সুন্দর ভাবে করে সাধারণ মানুষের এবং ব্যবসায়ীদের ব্যবসা করার উপযোগি সমাধান করা। তাহলে আমাদের ব্যবসা ক্ষতির হাত হতে বাঁচবে। রাস্তায় যদি গাড়ি চলাচল করতে পারলে মালামাল বহন করতে পারলে ব্যবসার জন্য ভাল হত।

কাজের ধীরগতি স্বীকার করে ঠিকাদারদের তদারকি করা দরকার বলে জানালেন ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলার ।

৪১ নং ওয়ার্ডের কাউন্সিলার বলেন, আমরা যতো তারাতারি সম্ভব চাইবো এই রাস্তা ঠিক মতো হোক। এটা জনগনের চলাচলের জন্য করা হচ্ছে। যেটা বিশ বছরের সময় উপযোগী করে রাস্তা করা হচ্ছে তার জন্য দুই-তিন মাস তো লাগবে এটা তো স্বাভাবিক । কোরবানির আগেই রাস্তার কাজ শেষ হবে বলে আশ করেন।  সূত্র : ডিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর