,

পাকিস্তানে ইতিহাস সৃষ্টি করলেন হামিদা শহিদ

news-image

অনলাইন ডেস্ক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী রক্ষণশীল উপজাতীয় এলাকা দির। যেখানের নারীরা নির্বাচনে ভোট দিতে পারতেন না। এবার সেখানে প্রার্থী হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন হামিদা শহিদ।

আসন্ন নির্বাচনে হামিদা তেহরিক-এ-ইনসাফের হয়ে লড়বেন। একসময় তালেবানের শক্ত ঘাঁটি ছিল দির। সেখানে মেয়েদের অধিকার ছিল খুবই কম। এমনকি তাদের ভোট দিতেও দেয়া হতো না।

২০১৭ সালে দির’র এক কাউন্সিল নির্বাচনের ফলাফল গ্রহণ করতে অস্বীকার করেছিল পাকিস্তানের নির্বাচন কমিশন। কারণ সেখানে কোনও নারীই ভোট দেননি। কমিশন বলেছিল, নির্বাচন গ্রহণযোগ্য হতে হলে অন্তত ১০ শতাংশ নারী ভোটারকে ভোট দিতেই হবে।

হামিদা শহিদ তারই সুযোগ নিয়েছেন। তিনি সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-এ-ইনসাফের টিকিটে দির আসনে নির্বাচনে দাঁড়িয়েছেন।

এ নিয়ে হামিদা শহিদ বলেন, একজন নারী যদি ভোট দিতে পারে, তাহলে সে ভোট চাইতেও পারে। এই প্রথম সেখানে একজন নারী নির্বাচনে প্রার্থী হলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর