,

কসবার প্রবীণ আ’লীগ নেতা জমশেদ মিয়া অার নেই, আইনমন্ত্রীর শোক প্রকাশ

news-image
কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য, প্রবীণ আওয়ামী লীগ নেতা, চৌবেপুর গ্রামের বাসিন্দা জমশেদ মেম্বার গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৬ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আছর নিজ বাড়ির সামনে নামাজে জানাযা শেষে চৌবেপুর কবরস্থানে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর অাগে সেনাবাহিনীর একটি চৌকস দল প্রয়াত এই সেনাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় তাঁরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেন।
এদিকে আওয়ামী লীগ নেতা জমশেদ মেম্বারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক। অাইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
প্রয়াতের জানাযা নামাজে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর