,

বাধ্য করা হতো শিক্ষিকার সঙ্গে নগ্ন অবস্থায় শুতে

news-image

ডেস্ক রিপোর্ট।। নাবালিকাদের নগ্ন অবস্থায় তার সঙ্গে শুতে বাধ্য করতেন শিক্ষিকা। ৪০ জন নাবালিকাকে ধর্ষণও করেছে রাজনৈতিক নেতাকর্মীরা। দিনের পর দিন চলছিল যৌন নির্যাতন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভারতের বিহার রাজ্যের মুজফফরপুর জেলার সেফহোমের সেই ভয়ঙ্কর ঘটনা।

জানা গিয়েছে, নাবালিকাদের নগ্ন অবস্থায় শুতে বাধ্য করতেন শিক্ষিকা। এক নাবালিকাকে খুন করা হয়েছে বলেও অভিযোগ। দেহ খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষিকা কিরণ নিজেও নগ্ন হয়ে ঘুমোতেন, পাশে থাকত ৩-৪ জন নাবালিকা।

উদ্ধারের পর এক নাবালিকা জানিয়েছে, মৃত ছাত্রীদের দেহ মাটির তলায় পুঁতে দেওয়া হত। এরপরই নতুন করে তল্লাশি শুরু করেছে পুলিশ। মাসখানেক আগে ওই হোমের যৌন হেনস্থার চিত্র সামনে আসে। একটি এনজিও সেই তথ্য জানতে পেরে প্রকাশ্যে আনে পুরো বিষয়টি। এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জন স্টাফকে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকাদের সবাইকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গায়।

এই ঘটনায় নীতিশ কুমার সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী প্রতাপ যাদব।

আরজেডির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, মার্চ মাস থেকে মুজফফরপুরের হোমে দিনের পর দিন কিছু নেতা আর কর্মীরা মিলে ধর্ষণ করেছে ৪০ জন নাবালিকাকে। অনেককে গর্ভপাতে বাধ্যও করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতাদের বয়স ৭ থেকে ১৭ বছরের মধ্যে। মাসের পর মাস এর নির্যাতনের শিকার হয়েছে তারা। কয়েকজন নাবালিকার খোঁজ পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর