,

সানিয়া মির্জা যা বললেন সন্তানকে স্তন্যপান করানো নিয়ে

news-image

বিনোদন ডেস্ক।। দুবাইতে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন ভারতীয় টেনিস কুইন সানিয়া মির্জা। সন্তান জন্মদানের বিষয়ে এরইমধ্যে আগাম পরিকল্পনা করে রেখেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও সানিয়া। সম্প্রতি ‘গালফ নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নিজের প্রথম সন্তানকে অন্য মায়েদের মতোই বুকের দুধ খাওয়াবো। কোনো চাপ থেকে এই সিদ্ধান্ত নেওয়া নয়। নিজের সন্তানের সঙ্গে যোগাযোগ থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা শিশুর শরীরের পক্ষেও ভাল।’

চলতি বছরের এপ্রিলেই অন্তঃস্বত্ত্বা হওয়ার কথা প্রথমবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি। তারপর দীর্ঘ চার মাস পর মিডিয়ার সামনে আসলেন এই টেনিস তারকা। সাক্ষাৎকারে সানিয়া আরও বলেন, ‘স্বাভাবিক পদ্ধতিতেই সন্তান ভূমিষ্ঠ করানোর পরিকল্পনা রয়েছে। তবে এই বিষয়ে চিকিৎসকদের উপরে পুরোপুরি ভরসা রাখছি।’

নিজের গর্ভবস্থা নিয়ে সানিয়া বলেন, ‘আমার কাছে অন্তঃস্বত্ত্বা অবস্থা স্বপ্নের মতো। মর্নিং সিকনেস একেবারেই অনুভব করছি না। নারী হিসেবে মা হওয়াটা সব সময়ই বিশেষ কিছু।’
অভ্যাসের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘চকলেট খাওয়া একদমই কমিয়ে দিয়েছি। না হলে আরও ওজন বাড়িয়ে ফেলতাম। লাল মাংস খাওয়াও ছেড়ে দিয়েছি। এখন মসলাদার খাবারের উপরে লোভ বেড়ে গিয়েছে। টক-ঝাল খাবার যেমন ভেলপুরি খুব খেতে ইচ্ছে করে। বর্তমানে একজন পুষ্টিবিদের তত্ত্বাবধানে ডায়েটিং চলছে।
মাতৃত্বকালীন ছুটিতে কোর্টের র‌্যাকিং নিয়ে তিনি বলেন, ‘চলতি বছরেই মা হব আমি। পরের বছর ২০১৯-এ কোর্টে ফিরব। তবে আমার লক্ষ্য কিন্তু ২০২০-র অলিম্পিক। কারণ গর্ভবতী অবস্থায় আমার র‌্যাঙ্কিং এতটাই নেমে যাবে যে, সঙ্গে সঙ্গে বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পাব না।’

সন্তানের পরিচয় নিয়ে সানিয়া বলেন, ‘আমার সন্তান যে ধর্ম কিংবা দেশেরই পরিচয় বহন করুক না কেন, সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়। আমরা প্রত্যেকেই একজন মানুষ। এই জগতে ভাল মানুষ হওয়াটাই অন্য সব কিছুর তুলনায় গুরুত্বপূর্ণ।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর