,

মান্নার সাথে ছবি করা মানেই ছিল হিট : ঋতুপর্ণা

news-image

বিনোদন প্রতিবেদক : মান্নার ছবি মানেই অন্যরকম বিষয়, মান্নার সাথে অনেকগুলো ছবিতে কাজ করেছি সব ছবিই হিট। আজকের এই অনুষ্ঠানে এসে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে।

কথাগুলো বলছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ১০ বছর পর প্রয়াত চ্চিত্র নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জালি কথাচিত্র থেকে আবার ছবি বানানো হচ্ছে। নতুন এই ছবির নাম ‘জ্যাম’। ছবিটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।

জমকালো আয়োজনের মধ্যদিয়ে সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে হয়ে গেল ‘জ্যাম’ ছবির মহরত অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী।

ঋতুপর্না বলেন, দীর্ঘদিন ধরে আমাদের দুই বাংলার সংস্কৃতির আদানপ্রদান চলছে। পাশাপাশি দুই বাংলার শিল্পীদের আসা যাওয়ার পথটা মসৃণ না৷ আমি আশা করবো ‘জ্যাম’ ছবির মাধ্যমে মনের জ্যাম দূর করে দুই বাংলার যাতায়াতের পথ সহজ হবে৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্নাপত্নী শেলি মান্না, কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌস, পূর্ণিমা, সিয়াম ইলতিমাস (মান্নাপুত্র), নঈম ইমতিয়াজ নেয়ামূল, সূচন্দা, এটিএম শামসুজ্জামান ছাড়াও অনেকে।

মহরত অনুষ্ঠানে জানানো হয়, জ্যাম ছবিতে অভিনয় করবেন ফেরদৌস, পূর্ণিমা। দুইজনের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত। তবে ঋতুপর্ণা ও আরিফিন শুভও কাজ করবেন জানা যায়৷ আগামী অক্টোবর মাস থেকে জ্যাম ছবির শুটিং শুরু হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর