,

রান্নাঘরেই লুকিয়ে আছে ওজন কমানোর উপায়

news-image

লাইফস্টাইল ডেস্ক : ওজন কমানো জন্য কত কিছুই না করে থাকেন আপনি। অনেকে সময় দেখা যায় সেই কাঙ্ক্ষিত ওজন কমছে না।শরীরচর্চা, ডায়েট, ঘরোয়া পদ্ধতিসহ নানা চিকিৎসকের পরামর্শ। কিছুই হয়তো বাদ রাখেননি। তবে জানেন কী রান্নাঘরেই লুকিয়ে আছে মেদ কমানোর উপায়।

আপনি জেনে খুশি হবেন যে, ওজন কমানোর রাস্তায় আপনি আরও এক ধাপ এগিয়ে থাকতে পারবেন, যদি মন দেন রান্নাঘরে। হ্যাঁ, রান্নাঘরই মেদ কমাবে।

আসুন জেনে নেই রান্নাঘর কীভাবে ওজন কমাবে।

তেলের স্প্রে

খাবারের তেল থেকে সিংহভাগ ফ্যাট জমে শরীরে। বেশি তেল এড়াতে রান্নাঘরে রাখুন তেলের স্প্রে। তেলের বোতল বা বয়ামের বদলে স্প্রে ব্যবহার করলে খাবারে তেলের পরিমাণ কমবে। তেল কমলেই শরীরে ফ্যাট কমবে।

কাজুবাদাম, কিসমিস

রান্নাঘরের ক্যাবিনেটে রাখুন কাজুবাদাম, কিসমিস, আখরোট, কাঠবাদামের বয়াম। হালকা খিদে পেলে অকারণ স্ন্যাক্স থেকে বাঁচতে সেরা উপায় এটাই। এরা যেমন ওজন কমাবে তেমন পেটও ভরাবে।

ম্যাসন

রান্নাঘরে রাখতেই পারেন মনের মতো ম্যাসন। আজকাল বাহারি নানা ম্যাসন বিক্রি হয়। এরা রান্নাঘরের সৌন্দর্য তো বাড়ায়ই, সঙ্গে এই ম্যাসনেই জমিয়ে রাখতে পারেন নিজের স্যালাড, ওটমিল বা ফুল ক্যালোরি ডায়েট। প্রয়োজনে ডায়েটের খাবার এই ম্যাসনে করে অফিসেও নিয়ে যেতে পারেন।

বাসন মোছার তোয়ালে

রান্নাঘরের বাসন মোছার যে তোয়ালে বা কাপড়ের টুকরো ব্যবহার করেন, তা তেলচিটে নয় তো? সে দিকে খেয়াল রাখুন। তেলচিটে তোয়ালের জমে থাকে তেল বাসনের গায়ে লেগে থাকলে খাবার অস্বাস্থ্যকর তো হয়ই, সঙ্গে পুরনো তেল ক্ষতি করে পাকস্থলীর। ওজনও বাড়ায় অনেক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী