,

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন কাজল

news-image

বিনোদন ডেস্ক : কাজল আগরওয়াল। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় গুণে বলিউড সিনেমাতেও জায়গা করে নিয়েছেন তিনি।

সম্প্রতি কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন কাজল। এ অভিনেত্রী বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে, এ ধরনের কোনো কিছুর সম্মুখীন হইনি। আমি আসলে সত্যিই জানি না কাস্টিং কাউচের অস্তিত্ব আদৌ আছে কিনা। তবে বলতে চাই, নারীদের সাবধানে চলাফেরা করতে না বলে আমাদের পুরুষদের আরো দায়িত্বশীল হওয়ার শিক্ষা দেওয়া উচিৎ। আর সন্তান যখন উঠতি বয়সে পা দেবে তখন এটা প্রত্যেক বাড়িতেই শুরু করতে হবে।’

চলচ্চিত্র জগৎ মানে ঝলমলে পার্টি, তারকাখ্যাতি, বিলাসবহুল জীবনযাপন ইত্যাদি। কিন্তু এর অন্ধকার দিকও কিন্তু রয়েছে। স্বজনপ্রীতি, কাস্টিং কাউচ থেকে শুরু করে নানা প্রতিকূল ঘটনার মুখোমুখি হতে হয় অভিনয়শিল্পীদের। বর্তমানে যৌন হয়রানির বিষয়ে বেশ সোচ্চার বিশ্ব শোবিজ অঙ্গনের অভিনয়শিল্পীরা। ভারতের অনেক অভিনয়শিল্পীরাও সিনেমা জগতে তাদের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরছেন। কয়েকদিন আগে ভারতের তেলেগু সিনেমার অভিনেত্রী শ্রী রেড্ডি রাস্তায় অর্ধ নগ্ন হয়ে কাস্টিং কাউচের প্রতিবাদ করেন। এরপর থেকেই তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রির অনেক তারকা অভিনেত্রী বিষয়টি নিয়ে তাদের বক্তব্য দিয়েছেন।

কাজল আগরওয়ালকে সর্বশেষ দেখা গেছে তেলেগু ভাষার এমএলএ সিনেমায়। এছাড়া কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি। এর মধ্যে সম্প্রতি প্যারিস প্যারিস সিনেমার ফ্রান্স শিডিউলের শুটিং শেষ করেছেন তিনি। বলিউডের সাড়া জাগানো কুইন সিনেমার তামিল রিমেক এটি। সিনেমাটি পরিচালনা করছেন রমেশ অরবিন্দ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর