,

নিজের মেয়েকে মাসের পর মাস ধর্ষণ, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক: নিজের কিশোরী মেয়েকে মাসের পর মাস ধর্ষণের ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিল ভারতের রাজস্থান রাজ্যের এক ব্যক্তি। বাবার এমন অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে মায়ের কাছে অভিযোগ করে সেই কিশোরী। অতঃপর গ্রেফতার করা হয় সেই পাষণ্ড বাবাকে। এই অপরাধে অভিযুক্ত সেই বাবাকে যাবজ্জীবনের সাজা দিল দেশটির একটি আদালত।

ভারতীয় গণমাধ্যমে খবর, রবিবার বিশেষ আদালতের বিচারক রাজস্থানের কোটা জেলার কাইথুন এলাকার ওই বাসিন্দাকে পকসো ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করেন। এরপর যাবজ্জীবনের পাশাপাশি ওই ব্যক্তিকে আরও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

সরকারি কৌঁসুলি জানিয়েছেন, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ২০১৭ সালের মে মাস থেকে নির্যাতিতার মা তাঁর তিন সন্তানকে নিয়ে স্বামীর থেকে আলাদা বসবাস করতে শুরু করেন। কিছুদিন পর স্ত্রীকে ফিরিয়ে না নিলেও এক ছেলে ও এক মেয়েকে দেখভালের নামে নিজের কাছে নিয়ে যান ওই ব্যক্তি। এরপর, সেখানেই নিজের কিশোরী মেয়ের ওপর মাসের পর মাস ধরে যৌন অত্যাচার চালাতে থাকেন ওই ব্যক্তি।

এমন অত্যাচার সহ্য করতে না পেরে গত মে মাসে মায়ের কাছে বাবার এই বিকৃত লালসার কথা খুলে বলে কিশোরী। মেয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে সঙ্গে সঙ্গে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। এই প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর