,

জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : শিমরন হেটমায়ার প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মোস্তাফিজুর রহমান তার চতুর্থ ওভারে তাকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বিরাট ধাক্কা দিলেন। জোড়া আঘাত হানলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তারপর মাশরাফি মুর্তজার পেসে আরও ৩ উইকেট নেই। ৪১ ওভারে ৯ উইকেটে ১৭৮ রান ওয়েস্ট ইন্ডিজের। ২৮০ রানের লক্ষ্য দেওয়া বাংলাদেশ জয়ের সুবাসই পাচ্ছে।

মিরাজের অষ্টম ওভারের দ্বিতীয় বলে একটু সামনে এগিয়ে এসে মারতে চেয়েছিলেন জেসন। কিন্তু ব্যাটে বল লাগার আগেই বাঁক খেয়ে মুশফিকুর রহিমের হাতে যায়। জেসন ক্রিজে ফেরার আগেই বাংলাদেশি উইকেটরক্ষক বল হাতে স্টাম্প ভেঙে দেন। মাত্র ১০ রানে আউট হন জেসন। তার আগে ক্রিস গেইলকে ফিরিয়ে বাংলাদেশ তাদের সবচেয়ে বড় বাধা দূর করে। শিমরন হেটমায়ারের সঙ্গে ভুল বোঝাপড়ায় রান আউট হন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার।

৪১ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের দুটি উইকেট ফেলে বল হাতেও দারুণ শুরু করে বাংলাদেশ। ২৭ রানে মাশরাফি মুর্তজা উদ্বোধনী জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেট পান রুবেল হোসেন। শাই হোপকে ফেরান তিনি মাত্র ৬ রানে। তার আগে ক্রিস গেইলের সঙ্গে ওপেনিংয়ে নেমে ১৭ রানে আউট হন এভিন লুইস। দ্রুত ২ উইকেট পড়ে গেলেও স্বাগতিকদের ব্যাটিংয়ে আস্থার প্রতীক হয়ে ছিলেন গেইল। অবশেষে মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেনের যোগসাজশে নন-স্ট্রাইকে থাকা এই ওপেনার রান আউট হলেন। মোসাদ্দেকের বলটি হেটমায়ার ঠেকালে শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো মাহমুদউল্লাহর হাতে বল যায়। ততক্ষণে ক্রিজের অর্ধেক পার হয়ে যান গেইল। হেটমায়ার তার জায়গা থেকে বের না হওয়ায় উল্টো ফিরে আসেন তিনি। তার আগেই মাহমুদউল্লাহর থ্রো থেকে বল হাতে নিয়ে স্টাম্প ভেঙে দেন মোসাদ্দেক।

হাফসেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থাকতে আউট হন গেইল। কিন্তু এদিন তিনি চিরচেনা রূপে ছিলেন না। ৬০ বলে ১ চার ও ২ ছয়ে ৪০ রান করেন ৩৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান।

তার আগে বাংলাদেশ প্রথম উইকেট পায় নবম ওভারের চতুর্থ বলে, মিড অফে লুইসকে মাহমুদউল্লাহর ক্যাচ বানান মাশরাফি। আর শাই হোপকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন রুবেল হোসেন। ক্রিজে হেটমায়ারের সঙ্গে আছেন জেসন মোহাম্মদ। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাটে ৪ উইকেটে ২৭৯ রান করেছিল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর