,

বৃষ্টির জন্য পিছিয়ে গেল প্রভা

news-image

বিনোদন ডেস্ক।। বৃষ্টির জন্য পিছিয়ে গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার প্রথম ছবি ‘রূপবতী’র শুটিং। এই ছবির গল্পটি আউট ডোরের। ফলে এই সময়ে বৃষ্টির কারণে ছবির শুটিং শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানালেন নির্মাতা অঞ্জন আইচ। তিনি আরো বলেন, বৃষ্টির মধ্যে এই ছবির শুটিং ভালোভাবে করা সম্ভব নয়। আমি চাই টানা শুটিংয়ের কাজ শেষ করতে। সেই জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে।

আগামী নভেম্বরের দিকে শুটিং শুরু করার পরিকল্পনা করছি। এদিকে প্রভা বলেন, আমি নিশ্চিত করে বলতে পারছি না কখন থেকে ছবির কাজ শুরু হবে। এখনো এই ছবির মহরতসহ অনেক কিছু বাকি আছে। সব কিছু ফাইনাল হলে আমি ছবিটি নিয়ে কথা বলবো। এই ছবিতে ছোট পর্দার এই অভিনেত্রী জুটি বাঁধবেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের সঙ্গে। এর আগে এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা ছিল নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ ছবিতে। কিন্তু বিভিন্ন কারণে সেটি হয়নি।

গ্ল্যামারস এই মডেল-অভিনেত্রী এখন ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আসছে ঈদের একাধিক নাটকে তাকে দেখা যাবে বলে জানান তিনি। প্রভা বলেন, রমজানের ঈদের পরেই কোরবানির ঈদের ব্যস্ততা শুরু হয়। এরইমধ্যে ঈদের জন্য কয়েকটি নাটকের শুটিং শেষ করেছি। হাতে আরো কয়েকটি নাটকের স্ক্রিপ্ট আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর