,

নাসিরনগর বিএনপির ২২ নেতা নেতাকর্মী জামিনে মুক্ত

news-image

নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ হান্নান,বিএনপি নেতা ইউপি সদস্য আজদু মিয়াসহ ২২ নেতাকর্মী ২২দিন কারাভোগের পর জামিনে কারামুক্ত হয়েছেন। রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে মুক্তি পান তারা। নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়িতে হামলা,ভাঙচুর,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় (১ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ হান্নান,বিএনপি নেতা ইউপি সদস্য আজদু মিয়া ও বিএনপির ২২ নেতাকর্মীসহ ৩৮ জন ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় হাইকোর্টের বেঞ্চে বিএনপির ২২ নেতাকর্মীর জামিন আবেদন করেন। শুনানি শেষে গত সোমবার তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়িতে হামলা,ভাঙচুর,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া আট মামলার মধ্যে গত ১০ ডিসেম্বর ২০১৭ একটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেন পুলিশের পরিদর্শক(ইন্সপেক্টর)মাহবুবুর রহমান। আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

নাসিরনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে,২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরের গৌরমন্দিরে হামলা,ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে দুই থেকে আড়াই হাজার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত,ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননা করে ছবি পোস্টকে কেন্দ্র করে গত বছরের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দুদের মন্দির ও ঘরবাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। পরে আরও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। এ সব ঘটনায় নাসিরনগর থানায় পৃথক আটটি মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর