,

পূর্ণিমার নায়ক ফেরদৌস-শুভ

news-image

বিনোদন ডেস্ক:
ঢাকা অ্যাটাক খ্যাত নায়ক আরিফিন শুভ এবার যুক্ত হচ্ছেন প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী কথাচিত্রের ‘জ্যাম’ সিনেমায়। ছবিটির নায়িকা হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। ছবির আরেক নায়ক হিসেবে আগেই চূড়ান্ত ছিলো চিত্রনায়ক ফেরদৌস। এ প্রযোজনা সংস্থা থেকে দশ বছর আগে এফআই মানিক নির্মাণ করেছিলেন ‘পিতা মাতার আমানত’ নামে একটি ছবি। এরপর আর কোনো ছবি নির্মিত হয়নি।

‘জ্যাম’ ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এ প্রসঙ্গে পরিচালক নেয়ামুল বলেন, ‘নায়ক হিসেবে ফেরদৌস ভাই চূড়ান্ত। অন্য নায়ক হিসেবে আরিফিন শুভকে ভাবা হয়েছে। তার সঙ্গে কথাও হয়েছে। তিনি এখন আমেরিকায় রয়েছেন। স্ক্রিপ্ট নিয়ে কথা হচ্ছে। সব ঠিক থাকলে তাকে নিয়ে কাজ করতে চাই।’

এ প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘মান্না ভাইয়ের প্রযোজনা থেকে দীর্ঘদিন পর ছবি নির্মিত হচ্ছে। এটা অবশ্যই অনেক ভালো খবর। ছবিটি আমি করছি। পরিচালকের সঙ্গে প্রায় চূড়ান্ত হয়েছে। মহরতে বিস্তারিত জানতে পারবেন সবাই।’

চলতি বছরের অক্টোরে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে। এছাড়া আসছে ২৩ জুলাই ঢাকা ক্লাবে অনুষ্ঠানের মাধ্যেমে ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস