,

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা পালিত হতে পারে ২২ আগস্ট

news-image

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আগামী ২২ আগস্ট (বুধবার) পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। দেশটির শারজাহ মহাকাশ এবং জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানিয়েছে। খবর খালিজ টাইমসের।

কেন্দ্রের উপ-পরিচালক ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিদ্যাগত হিসাব অনুযায়ী ২২ আগস্ট ঈদুল আজহার সবচেয়ে সম্ভাবনাময় দিন।

টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী আগামী ১২ আগস্ট(রবিবার) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরদিন ১৩ আগস্ট থেকে জিলহজ মাসের দিন গণনা শুরু হবে।

সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। সেই হিসাব অনুযায়ী ইব্রাহিম আল জারওয়ান জানান, আরব আমিরাতে আগামী ২২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা বেশি।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের সাথে স্থান ও সময়ের পার্থক্যের কারণে সেখানে চাঁদ দেখার পরদিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর