,

৯৭ রানে ধৈর্য্য হারালেন সাকিব!

news-image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ব্যর্থ হলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। এটি হতে পারত তার ওয়ানডে ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি। কিন্তু তার ১২১ বলে ৬ বাউন্ডারিতে গড়া ৯৭ রানের ইনিংসটি শেষ হলো দেবেন্দ্র বিশুরু বলে হেটমায়ারের তালুবন্দি হয়ে। নার্ভাস নাইন্টিতে ধৈর্য্য হারিয়েছিলেন সাকিব। তিনি সর্বশেষ গত বছরের জুনে দ্য ওভালে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

তার বন্ধু দেশসেরা ওপেনার তামিম ইকবাল ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন। তামিম সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে। এরপর বেশ কয়েকবার সেঞ্চুরির কাছে গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ১৭৪ রানের। সাকিব-তামিম আজ ভেঙে দিয়েছেন ২০১২ সালে খুলনায় গড়া বিজয়-মুশফিকের এই রেকর্ড। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি সাকিব-মাহমুদ উল্লাহর ২২৪ রান। সাকিবের বিদায়ে সেই রেকর্ড ভাঙা হলো না। জুটি থামল ২০৭ রানে; যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সুযোগ কাজে লাগাতে পারেননি এনামুল হক বিজয়। গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়েছিলেন। প্রস্তুতি ম্যাচে ভালো খেলা লিটন দাসের জায়গায় সুযোগ পেয়েও ৩ বল খেলে ‘ডাক’ মেরেছেন তিনি। ম্যাচের দ্বিতীয় ওভারে অধিনায়ক জেসন হোল্ডারের করা অফ স্টাম্পের অনেক দূর দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন বিজয়।

বিজয়ের বিদায়ের পর তামিমের সঙ্গী হন তার বন্ধু সাকিব। ম্যাচের আগে থেকেই মেঘে ঢাকা ছিল আকাশ। বাংলাদেশ ব্যাটিংয়ে নামার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ম্যাচ ৪.৪ ওভার গড়াতেই বৃষ্টির বেগ বাড়তে থাকে। বাংলাদেশের স্কোর তখন ১ উইকেটে ১০ রান। মিনিট ১৫ বন্ধ থাকার পর আবারও শুরু হয় খেলা।

বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে রীতিমতো ঘুম পাওয়ার জোগার! গ্যালারিতে থাকা গুটিকয়েক দর্শকও হাই তুলছিলেন। প্রথম বাউন্ডারি এসেছে ৯ম ওভারে! পাওয়ার প্লের সুবিধা মোটেও কাজে লাগাতে পারেনি ব্যাটসম্যানরা। ১০ ওভারে উঠেছে মাত্র ৩১ রান। ১৫তম ওভারে ৫০ রান করেছে বাংলাদেশ। এরপর একটু হাত খোলার চেষ্টা করেন দুই বন্ধু। এতে বেশ কাজে দেয়। ঘুরতে থাকে রানের চাকা।

অনেকদিন পর দুই বন্ধু সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দারুণ একটি জুটির দেখা পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মন্থর শুরুর পর ধীরে ধীরে হাত খুলতে থাকেন সাকিব-তামিম। দুজনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। সাকিবের এটি ৩৮তম আর তামিমের ৪৮তম। তাদের জুটিতে সেঞ্চুরি আসে ১৪৭ বলে।

প্রথম ওয়ানডেতে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গী হয়েছেন মুস্তাফিজ আর রুবেল হোসেন। ঘূর্ণিবলে যথারীতি নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তার সঙ্গী হিসেবে আছেন তরুণ অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস