,

ভালসারটান ওষুধ বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ

news-image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জীবন রক্ষাকারী ভালসারটান ওষুধ বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। আজ রবিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সংক্রান্ত এক সভায় তিনি এই নির্দেশ প্রদান করেন।

এই ওষুধের প্রয়োজনীয় কাঁচামাল যেন অন্য কোনো ওষুধে না ব্যবহার করা হয় সেদিকে সতর্ক থাকার জন্য সকল ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান তিনি।

এক্ষেত্রে ভালসারটান ওষুধ ব্যবহার না করার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে একটি বিশেষজ্ঞ প্যানেল দ্বারা যাচাই বাছাই করে মতামত প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য ওষুধ প্রশাসনের প্রতি নির্দেশ প্রদান করেন মন্ত্রী।সম্প্রতি গণমাধ্যমে ভালসারটান ওষুধের ক্ষতিকর দিক সম্পর্কে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী এ পদক্ষেপ নেন।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহউদ্দিন, ওষুধ প্রশাসনের পরিচালক ডা. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উচ্চ রক্তচাপ ও হৃদরোগের রোগীদের জীবন রক্ষাকারী ওষুধ হলো ভালসারটান। বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষ এই ওষুধ সেবন করেছে। যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ডড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) রিপোর্টে প্রমাণিত হয়েছে যে, ভালসারটান ওষুধ সেবনে ক্যান্সারের ঝুঁকি রয়েছে। বিশেষ করে লিভার, ফুসফুস ও স্তনক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এ প্রেক্ষিতে ইউরোপ-আমেরিকায় ওষুধটি প্রত্যাহার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর