,

মেম্বারের নেতৃত্বে ঘরের দরজা ভেঙে ২ বোনকে গণধর্ষণ!

news-image

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙে দুই বোনকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্তরা ওই ইউনিয়নের আমতলী গ্রামের আজীমনগর এলাকায় যান এবং এ ঘটনাটি ঘটান।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করে। এই মামলায় শনিবার (২১ জুলাই) রাতে জাহাজমারা ইউপি মেম্বার বেলাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গেছে, বেলাল হোসেন ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাজমারা ইউপি মেম্বার বেলাল হোসেনের নেতৃত্বে শুক্রবার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত ওই ইউনিয়নের আমতলী গ্রামের আজীমনগর এলাকায় যান। সেখানে গিয়ে ঘরের দরজা ভেঙে বড় বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে ছোট দুই বোনকে (২৩) ও (১৮) পালাক্রমে ধর্ষণ করা হয়।

দুর্বৃত্তরা এখানেই ক্ষ্যান্ত হয়নি, তারা নির্যাতিতাদের বড় বোনকে পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, এ ঘটনায় দুই তরুণীকে উদ্ধার করে তাদের শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ভিকটিমদের বড় বোন বাদী হয়ে ইউপি মেম্বার বেলাল হোসেনকে প্রধান আসামি করে আরও ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। পরে গত শনিবার রাতে বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়। আজ রবিবার (২২ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এই মামলার অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি কামরুজ্জামান শিকদার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর