,

অক্টোবরেই মা হচ্ছেন ‘সানিয়া মির্জা’!

news-image

ভারতের সর্বকালের সেরা নারী টেনিস তারকা সানিয়া মির্জা। আট বছরের দাম্পত্য জীবনে শোয়েব মালিক এবং সানিয়া মির্জার সংসারে আসছে নতুন অতিথি। টেনিস থেকে এখন তার ‘মেটারনিটি লিভ’ চলছে।সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ভারতীয় টেনিস সুন্দরি জানিয়েছিলেন, ‘তার পছন্দ মেয়ে।’ শুধু তাই নয়, তাদের সন্তান শোয়েব ও দু’জনেরই পদবি (মির্জা-মালিক) ব্যবহার করবে বলেও জানিয়েছিলেন হায়দরাবাদি কন্যা।

সানিয়া বলেন, বেবি ছেলে হোক বা মেয়ে, তার নাগরিকত্ব নিয়ে আমার কোনো পছন্দের ব্যাপার নেই। বাবার পাকিস্তানি নাগরিকত্ব কিংবা মায়ের ভারতীয় নাগরিকত্ব যেটা বাচ্চার হবে তাতেই আমি খুশি। আমার বাচ্চা ভালো, বড় মানুষ হয়ে উঠুক এটাই চাইব…।আশা করা হচ্ছে, আগামী অক্টোবরেই নিজেদের প্রথম সন্তানের মুখ দেখবেন সানিয়া-শোয়েব। প্রত্যাশা মতো সন্তান পেটে আসায় খুশি সানিয়া। স্বামী শোয়েব মালিক এই সময়ে তাকে পূর্ণ সাপোর্ট দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি এ সদর্শনী।

এক সাক্ষাৎকারে ভারতের সর্বকালের সেরা নারী টেনিস তারকা বলেছেন, সন্তান জন্মের পর নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে বুকের দুধ খাওয়াবেন। সন্তানের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এমনটি করাবেন।সানিয়া বলেন, আমি চাই আমার নর্ম্যাল ডেলিভারি হোক। তবে এ ব্যাপারে শেষ কথা ডাক্তাররাই বলবেন। তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর