,

জাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতীকী বই সমর্পণ

news-image

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা অবিলম্বে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি, গ্রেফতারকৃত আন্দোলনকারীদের মুক্তি, আন্দোলনে হামলাকারীদের বিচার ও ধর্ষণের হুমকিদাতাদের শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রতীকী বই সমর্পণ কর্মসূচি পালন করেছেন।

রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমানে বিসিএসে ৫৬ শতাংশ নিয়োগ কোটার মাধ্যমে হয়। অর্থাৎ শিক্ষার্থীরা যে বই পড়েন, দিনরাত খেটে পরীক্ষা দেন, সে বইয়ের তো মর্যাদা থাকল না। তাই বই সমর্পণ করে এটাই বোঝানো যে, আমাদের বইয়ের যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না।

বিএনপিপন্থি শিক্ষকদের কর্মবিরতি : কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল আলম বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে না নিয়ে টালবাহানা করছে সরকার। ছাত্রলীগ ও পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। ছাত্রলীগের হাত থেকে শিক্ষকরাও রেহাই পাচ্ছেন না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর