,

ভাইয়ের ধর্ষণে অন্তঃসত্ত্বা বোন; গর্ভপাত, এরপর…

news-image

বড় ভাইয়ের হাতে ধর্ষণের শিকার হয়েছে বোন। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ওই মেয়েটিকে ৮ বার ধর্ষণ করে তার ভাই। এতে গর্ভবতী হয়ে পড়ে ওই কিশোরী (১৫)। গর্ভবতী হওয়ার ৬ মাস পর গর্ভপাত করে কিশোরী। আর এই কাজে সহায়তা করে তার মা।

পরে শিশু সুরক্ষা আইনের আওতায় মেয়েটির বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ আনা হয়। আর নাবালিকারও যৌন নির্যাতনের দায়ে তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ইন্দোনেশিয়া এক গ্রামে এ ঘটনা ঘটে।

সুমাত্রা দ্বীপের মুয়ারা বুলিয়ান জেলা আদালতের মুখপাত্র আরিফ বুদিমান বলেন, নারীর জীবন ঝুঁকিতে না পড়া বা ধর্ষণের পর বিশেষ পরিস্থিতিতে না পড়া পর্যন্ত ইন্দোনেশিয়ায় গর্ভপাত নিষিদ্ধ।

এ ঘটনায় ঘোষিত রায়ে ধর্ষণের শিকার হওয়ার পর গর্ভপাত করায় ওই কিশোরীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এর সাথে তার ১৭ বছর বয়সী ভাইকে ধর্ষণের দায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত জুন মাসে জাম্বি প্রদেশের পুলাও গ্রামের পাশে পাম ওয়েল গাছের একটি বাগানে একটি ভ্রুণ পাওয়ার ওই দুই ভাই-বোনকে গ্রেফতার করে পুলিশ। পরে রাষ্ট্রপক্ষের কৌশুলি ওই মেয়েকে এক বছর ও তার ভাইকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন করেছিল। তবে ঘোষিত রায়ের বিরুদ্ধে তারা আপিল করা সুযোগ পাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর