,

ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ঘে প্রতিমন্ত্রীর ভাতিজিসহ নিহত ৪

news-image

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ঘে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ভাতিজিসহ চারজন নিহত হয়েছেন।

রোববার বিকেলে উপজেলার মাটিকাটা ব্রিজের কাছে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মাইক্রোবাস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- প্রতিমন্ত্ররী খালাত ভাই গোলাম কিবরিয়ার মেয়ে খাদিজাতুল কোবরা কেয়া (৩০), কেয়ার মেয়ে রায়সা খাতুন (৬), ছেলে আহানাব (৫) এবং চালক পলক (৩৫)।

এ সময় কেয়া খাতুনের স্বামী আলমগীর হোসেন ও তার কজের মেয়ে গুরতর আহত হন। আলমগীর হোসেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর সহকারী পরিচালক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মাইক্রোবাস ও চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রাক মাটিকাটা ব্রিজের কাজে পৌঁছালে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলে খাদিজাতুল কোবরা কেয়া ও তার মেয়ে মারা যায়। পরে ছেলে আহানাব ও চালককে রাজশাহী মেডিকেল নেওয়া হলে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গোদাগাড়ী থানার এসআই আমিনুল জানান, দুর্ঘনায় আইসিটি প্রতিমন্ত্রীর ভাতিজিসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে, তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর