,

পথসভার কাছে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভার কাছে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে রাজশাহী শহরের রামচন্দ্রপুরের বাড়ি থেকে মহানগর গোয়েন্দা শাখা ও বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম জানান, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে বিএনপি নেতা মন্টুকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি অডিও টেপও ফাঁস হয়েছে তবে তা এখনও পুলিশের হাতে পৌঁছায়নি। গ্রেফতারের সময় মন্টুর লাইসেন্সকৃত পিস্তলটিও জব্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে জেলা ছাত্রদল গত ১৭ জুলাই নগরীর সাগরপাড়া মোড়ে ওই পথসভার আয়োজন করে। কর্মসূচির মধ্যেই মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক পথসভার পাশে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওই ঘটনার পরদিন বোয়ালিয়া থানার এসআই শামীম হোসেন অজ্ঞাতপরিচয় আটজনের নামে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর