,

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজে হতাশার হার। লজ্জাজনক হার বললেও ভুল বলা হবে না। ২-০তে হোয়াইটওয়াশ হয়েছে সাকিব বাহিনী। এবার লড়াই ওয়ানডের। রোববার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে লাল-সবুজের দল। এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

গায়ানায় এই ম্যাচে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ—এই চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াও শক্তিশালী ব্যাটিং লাইনে মাশরাফি পরখ করে দেখার সুযোগ পাচ্ছেন লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাজমুল হোসেন শান্তদের। এঁদের মধ্যে ওপেনিং জুটিতে তামিমের সঙ্গে এনামুল হক বিজয়ের পরিবর্তে লিটন দাসের থাকার সম্ভাবনা বেশি।

চোটের কারণে আফগানিস্তানে টি-টোয়েন্টি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে খেলতে না পারা পেসার মুস্তাফিজুর রহমান নিজেকে প্রমাণ করতে চাইবেন এই ম্যাচে। রুবেল হোসেন টেস্ট বা টি-টোয়েন্টির তুলনায় এই ফরম্যাটে অনেক বেশি উজ্জীবিত। টেস্টে নজকাড়া পেসার আবু জায়েদ রাহি এবার ওয়ানডেতেও ভালো করতে চাইবেন। মাশরাফির হাতে তাই পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেওয়ার মতো থাকছে অনেকেই।

স্পিন আক্রমণে সাকিব এবং মেহেদী হাসান মিরাজের সঙ্গে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে জ্বলে ওঠা নাজমুল ইসলাম অপুও প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

এ ম্যাচে দুটি পরিবর্তন আসতে পারে। মোহাম্মদ মিঠুন এবং মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় তামিমের সঙ্গে লিটন দাস থাকতে পারেন একাদশে। আর আবু জায়েদ এবং আবু হায়দার রনির মধ্যে একজন একাদশে সুযোগ পেতে পারেন।

অবশ্য এই ম্যাচের ভেন্যু গায়ানায় বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। এই মাঠে একটি মাত্র ম্যাচ খেলেছিল বাংলাদেশ, ২০০৭ সালের বিশ্বকাপে। সে ম্যাচে হাবিবুল বাশারের দল ৬৭ রানে হারিয়ে ছিল দক্ষিণ আফ্রিকাকে। মোহাম্মদ আশরাফুল খেলেছিল ৮৭ রানের চমৎকার একটি ইনিংস।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর