,

তিন নায়কের মধ্যে কাকে এগিয়ে রাখলেন পূর্ণিমা

news-image

‘এ জীবন তোমার আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে জনপ্রিয় নায়িকা পূর্ণিমার। বিশ বছরের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন এই অভিনেত্রী।

এরপর বিয়ে ও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। দীর্ঘদিন পর্দার আড়ালে ছিলেন। কোনো চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা যায় নি। যদিও গত দু-এক বছর ধরে আবারো পর্দায় হাজির হয়েছেন। তবে কোনো ছবিতে নয়, নাটক আর উপস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন আলোচিত এ নায়িকা। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এ অভিনেত্রী নিজের কাজ নিয়ে কথা বলেন।

শোনা যাচ্ছে, মন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন পূর্ণিমা। এর উত্তরে এ নায়িকা বলেন, আমিও ব্যাপারটি শুনেছি। এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। কাজ হতে পারে। চুক্তি না হলে কিছুই বলা যায় না।

আপনার উপস্থাপনায় আরটিভিতে ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠান থেকে কেমন সাড়া পাচ্ছেন? এ প্রশ্নের জবাবে পূর্ণিমা বলেন, এই অনুষ্ঠানটা যখন শুরু করি, তখন একটু ভয়ে ছিলাম। হয়তো মানুষ অতটা পছন্দ করবে না। চার-পাঁচ পর্বের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু তা হয়নি। মানুষ বেশ পছন্দ করেছে অনুষ্ঠানটি।

আপনার যদি বায়োপিক (জীবনীনির্ভর চলচ্চিত্র) তৈরি হয়, তাহলে কে আপনার চরিত্রে ভালো অভিনয় করতে পারবেন? এ প্রশ্নে কিছুটা কৌশলী পূর্ণিমা, আমার বায়োপিক করার মতো এখনো কোনো অবস্থা তৈরি হয়নি।

ঢালিউডের জনপ্রিয় নায়ক আরফিন শুভ, শাকিব খান ও সাইমনের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন? পূর্ণিমার উত্তর, এক নম্বরে শাকিব খান, দুইয়ে আরফিন শুভ এরপর সাইমন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর