,

নতুন ছবি নিয়ে যা বললেন পূর্ণিমা

news-image

দীর্ঘদিন পর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘জ্যাম’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবিটি নির্মিত হচ্ছে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি ফিল্মস থেকে। আগামী অক্টোবর থেকে ‘জ্যাম’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।

দীর্ঘদিন পর সিনেমার অভিনয়ে ফেরা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এতো দিন হাতে সিনেমা আসেনি তেমন নয়। আমি চেয়েছিলাম ভালো গল্পের একটি সিনেমা দিয়ে ফিরতে। অবশেষে এই সিনেমার গল্পটি ভালো লেগে গেল। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল ভাই এর কাছে যখন এই সিনেমার গল্পটা শুনলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে। আশা করি ভালো একটি কাজ হবে।’

পূর্ণিমা আরও বলেন, ‘এই সিনেমাতে অভিনয় করার পিছে আরও একটি কারণ আছে। সেটি হলো সিনেমাটি তৈরি হচ্ছে প্রয়াত মান্না ভাইয়ের প্রযোজনা সংস্থা থেকে। মান্না ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানায়। আর সিনেমার গল্পটি প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর লেখা, সংলাপ তৈরি করছেন পান্থ শাহরিয়ার। অনেগুলো গুণি মানুষ সম্পৃক্ত আছে এই সিনেমাটির সাথে। এমন একটি সিনেমার সঙ্গে থাকতে পেরে ভালোই লাগছে।’

ছবিটি নিয়ে বিস্তারিত জানা যাবে সোমবার। দীর্ঘ ১০ বছর ধরে বন্ধ থাকা মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলী কথাচিত্র’ চালু করছেন মান্নার স্ত্রী শেলী মান্না। আসছে ২৩ জুলাই ঢাকা ক্লাবে অনুষ্ঠানের মাধ্যেমে ছবির অন্যান্য পাত্রপাত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানালেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর